ঘরে বসেই অনলাইনে পাসপোর্ট করে নিন দালাল ছাড়া

Online Passport from Home


১ম ধাপ: অনলাইনে আবেদন ফরম পুরন করুন। E Passport Click Here

২য় ধাপ: সুক্ষ্ম ভাবে আবেদন ফরম পুরন করে প্রিন্ট করে নিতে হবে। দুই ভাবে ফি প্রদান করতে পারবেন ১: অনলাইন এর মাধ্যমে ইন্সট্যান্ট ফি পরিশোধ করতে পারেন তবে এ ক্ষেত্রে আপনার ডকুমেন্টস বা ফরম এ কোন সংশোধন থাকলে সেটা সংশোধন করার সুযোগ পাবেন না। পুনরায় ফি প্রদান করার প্রয়োজন হতে পারে। ২: অফলাইনে ফি পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে অনেক সময় হাতে পাবেন, ফরম এ কোন সংশোধন থাকলে আপনি যথেষ্ট সময় পাবেন প্রয়োজনে পুরাতন ফরম বাদ দিয়ে নতুন করে ফরম পুরন করতে পারেন। এরপর ব্যাংক চালানের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে (A- Chalan)

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

👉 জাতীয় পরিচয় পত্র (NID) অথবা (BRC) অনলাইন জন্মনিবন্ধন সনদ। এখানে জন্মনিবন্ধন এর ক্ষেত্রে ১৭ ডিজিটের অনলাইন (BRC) বেশি গুরুত্বপূর্ণ।

👉 ১৮ বছরের কম বয়সীদের জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন (BRC) সনদ এবং বাবা মায়ের জাতীয় পরিচয় পত্র (NID) এর কপি

👉 ১৮ বছরের বেশি বয়সীদের জন্য (NID) জাতীয় পরিচয় পত্র আবশ্যিক। তবে বিদেশস্থ মিশনের জন্য (BRC) গ্রহণযোগ্যতা পেতে পারে।

👉 নবায়ন বা তথ্য পরিবর্তন বা বিবাহিত হলে:
পুরাতন পাসপোর্ট এর ফটোকপি বা মুলকপি প্রয়োজন হবে, বিবাহিতদের জন্য কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট এবং স্বামী/স্ত্রীর NID বা Passport কপি। তথ্য পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় দলিলপত্র। 

👉 পেশা প্রমানের কাগজ: ছাত্র/ছাত্রীদের জন্য স্কুল সার্টিফিকেট/স্টুডেন্ট আই ডি কার্ড এর কপি, ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্স এর কপি, সরকারি চাকরিজীবীদের জন্য GO (সরকারি ছাড় পত্র) বেসরকারি চাকরিজীবীদের জন্য NOC

👉 হারানো পাসপোর্ট: পাসপোর্ট হারিয়ে গেলে জিডি কপি (Police General Diary) এবং হারানো পাসপোর্ট এর কপি যদি থাকে প্রয়োজন হতে পারে। 

সর্বোপরি: বাসার ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিল বা হোল্ডিং ট্যাক্স এর ফটোকপি দিতে হয়। অনলাইনে আবেদন করে আংগুল এর বায়োমেট্রিক ছাপ এবং ছবি তোলার জন্য নির্ধারিত তারিখ এ যেতে হয় যা অনলাইন আবেদন এর সময় সিলেকশন করে দিতে হয়। এবং কোন প্রকার সত্যায়িত এর প্রয়োজন হয়না। 

Comments

Popular posts from this blog

AI Image Tools এ আই দিয়ে ছবি বানানোর সেরা টুলস এবং ওয়েবসাইট

Scalenut Review: AI SEO Content Platform for Faster Rankings