AI Image Tools এ আই দিয়ে ছবি বানানোর সেরা টুলস এবং ওয়েবসাইট
আধুনিকতার এ যুগে ঘরে বসে নিজে নিজেই শিখুন AI Image Tools এর ব্যবহার। AI দিয়ে এখন খুব সহজেই সুন্দর এবং প্রফেশনাল ছবি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আমার এ লেখায় আমি ফ্রি এবং পেইড দুই ধরনের জনপ্রিয় AI Image Tools এর খুটিনাটি বিস্তারিত তুলে ধরবো সাথে সাথে AI Image Tools কি কাজে ভালো এবং এর সীমাবদ্ধতা তুলে ধরার চেস্টা করবো। প্রথম: Bing Image Creator (DALL -E 3) ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন : Bing Image Creator 👉 এ সাইটে সাইন আপ করতে আপনার একটি সক্রিয় Microsoft Account প্রয়োজন হবে। প্রতিদিন লগ ইন এবং বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে পয়েন্ট অর্জন করার সুযোগ আছে 👉 এ সাইট টি সম্পুর্ন ফ্রি এবং নতুন ইউজারদের জন্য খুবই সহজ। 👉 রিয়েলিস্টিক ছবি এবং সুন্দরভাবে আর্ট করা যায় 👉 বাংলা এবং ইংরেজি প্রম্পট সাপোর্ট করে অসুবিধা: খুব বেশি কাস্টমস কন্ট্রোল করা যায় না দ্বিতীয়: Leonardo AI ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন Leonardo AI 👉 এ সাইটে সাইন আপ বা লগিন করতে আপনার একটি সক্রিয় জিমেইল একাউন্ট এর প্রয়োজন হবে। তবে Canva , Apple , Microsoft দিয়েও সাইন আপ বা লগইন করা যাবে...